Header Ads Widget

public opinions

https://publicopinionbd.blogspot.com/2020/08/httpswebfacebookcompublicobd.html6/recent/ticker-posts

বিএনপি রাজনীতি আওয়ামী লীগ


আওয়ামী আইনজীবীদের মানববন্ধনে বক্তব্য দিলেন বিএনপির সাবেক সাংসদ

জয়পুরহাটে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ আয়োজিত মানববন্ধনে অংশ নেন দুই বিএনপিপন্থী আইনজীবী

১৭ আগস্ট দেশব্যাপী বোমা হামলার প্রতিবাদে মানববন্ধনের আয়োজন করেছিল জয়পুরহাট জেলা বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ। আজ সোমবার সকাল ১০টায় আইনজীবী ভবনের সামনে এ মানববন্ধনে বিএনপিপন্থী দুজন আইনজীবী অংশ নেওয়ায় সমালোচনা শুরু হয়েছে।

মানববন্ধনে অংশ নেওয়া বিএনপিপন্থী আইনজীবীরা হলেন আবু ইউসুফ মো. খলিলুর রহমান ও হেনা কবির। আবু ইউসুফ মো. খলিলুর রহমান জয়পুরহাট-২ আসনে চারবার বিএনপি থেকে সাংসদ নির্বাচিত হন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। হেনা কবির বিএনপি সরকারের আমলে জয়পুরহাট আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) ছিলেন।

মানববন্ধনে অংশ নেওয়া আইনজীবীরা জানান, ২০০৫ সালের ১৭ আগস্ট দেশব্যাপী বোমা হামলা করে জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি)। এ ঘটনার প্রতিবাদে সোমবার সকাল ১০টায় জয়পুরহাট আইনজীবী ভবনের সামনে জেলা বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়। তবে বর্তমানে এ পরিষদের কোনো কমিটি নেই। মানববন্ধনে আওয়ামী লীগ–সমর্থিত আইনজীবী ছাড়াও বিএনপি–সমর্থিত জ্যেষ্ঠ আইনজীবী আবু ইউসুফ মো. খলিলুর রহমান ও হেনা কবির উপস্থিত ছিলেন। মানববন্ধনে আওয়ামী লীগ–সমর্থিত ১০-১২ জন আইনজীবী বক্তব্য দেন। বিএনপি–সমর্থিত আইনজীবী আবু ইউসুফ মো. খলিলুর রহমান শুভেচ্ছা বক্তব্য দিয়েছেন। তবে হেনা কবির বক্তব্য দেননি।

আওয়ামীপন্থীদের মানববন্ধনে বিএনপিপন্থী আইনজীবীর অংশ নেওয়ার খবর জানাজানি হলে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই সমালোচনা করেছেন। আইনজীবী রুহুল আমিন ফারুক ফেসবুকে মানববন্ধনের ছবি দিয়ে লিখেছেন, ‘জয়পুরহাট জেলা বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের ব্যানারে এরা কারা, এরা নাকি বিএনপির নেতা, তবে এখানে কেন? সত্যিই সেলুকাস

Post a Comment

0 Comments